Mumbai: দীর্ঘদিন ধরেই এদেশে বসবাস করছিল, ঘাটকোপার থেকে গ্রেফতার ১২ জন বাংলাদেশি

বেশ কয়েকবছর আগে এদেশে এসেছিল ওরা। মুম্বইয়ে পাড়ি দিয়ে নির্বিঘ্নে বসবাস করতে শুরু করে। এমনকী এদেশে অর্থ উপার্জন করে জীবনযাপনও শুরু করে দিয়েছিল।

বেশ কয়েকবছর আগে এদেশে এসেছিল ওরা। মুম্বইয়ে পাড়ি দিয়ে নির্বিঘ্নে বসবাস করতে শুরু করে। এমনকী এদেশে অর্থ উপার্জন করে জীবনযাপনও শুরু করে দিয়েছিল। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার পর থেকেই এদেশে বাড়তে থাকে অনুপ্রবেশকারীদের সংখ্যা। আর তারপরেই শুরু হয় ধরপাকড়। বুধবার মুম্বইয়ের ঘাটকোপাড় এলাকা থেকে গ্রেফতার হল ১২ জন বাংলাদেশি। জানা যাচ্ছে, তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক জাল নথি। সেই সঙ্গে উদ্ধার হয়েছে বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা। তদন্তে জানা যাচ্ছে, অভিযুক্তরা বেশ কয়েকবছর আগেই এদেশে এসে নাম, পরিচয় বদলে বসবাস করছিল। এদিন ঘাটকোপাড় থানার পুলিশ (Ghatkopar Police) তাঁদের গ্রেফতার ও নথিপত্রগুলি বাজেয়াপ্ত করে।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement