Baba Siddique Murder Case: বাবা সিদ্দিকির খুনের ঘটনায় আরও দুই যুবকের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ

শুভম লোনকারের পর বাবা সিদ্দিকি খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ।

Baba Siddique (Photo Credits: PTI)

শুভম লোনকারের পর বাবা সিদ্দিকি (Baba Siddique) খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ। জানা যাচ্ছে, শিবকুমার গৌতম ও জিসান আখতার নামে এই দুই সন্দেহভাজন এখনও পলাতক রয়েছে। সেই কারণে তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের মধ্যে শুভম সুপারস্টার সলমন খানের বাসভবনের সামনে গুলি চালানোর ঘটনাতে অভিযুক্ত ছিল। তবে শিবকুমারেরব্যাপারে সেই ধরনের কোনও তথ্য সামনে না আসলেও জিসানকে এই ঘটনার মূল চক্রি হিসেবে মনে করছে মুম্বই পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement