Mumbai Building Fire: মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন, ৪২ তলা থেকে হু-হু করে বেরচ্ছে কালো ধোঁয়া

বাবাসাহেব আম্বেদকর রোডে কাছে অবস্থিত ওই আবাসনে সকাল ১০:৪৫ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বিল্ডিংয়ের ৪২ তলা থেকে হু-হু করে ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করে।

Mumbai Building Fire (Photo Credits: X)

Mumbai Building Fire: শুক্রবার সকালে দক্ষিণ মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় বহুতলে লাগল আগুন। বহুতল ভবনের ৪২ তলায় লাগল আগুন। বাবাসাহেব আম্বেদকর রোডে কাছে অবস্থিত ওই আবাসনে সকাল ১০:৪৫ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বিল্ডিংয়ের ৪২ তলা থেকে হু-হু করে ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করে। যা দেখে আতঙ্ক ছড়ায় গোটা ভবনে। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স। অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বহুতলে আগুন লাগার উৎস জানার চেষ্টা করছে দমকল আধিকারিকেরা।

বহুতলে বিধ্বংসী আগুনঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement