Mumbai: 'জঙ্গি প্রবেশ করেছে শহরে', মুম্বই হামলার ১৫'তম বার্ষিকীতে আতঙ্ক ফোন পুলিশ কন্ট্রোল রুমে
মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির। যে ব্যক্তি দাবি করেন, কয়েকজন সন্ত্রাসী মুম্বইয়ে প্রবেশ করেছে। দুই তিনজন জঙ্গি মানখুর্দের একতা নগর ডাউনমার্কেট এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। বড় কিছু ঘটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
গতকাল ছিল ২৬ নভেম্বর। মুম্বাই সন্ত্রাসবাদী হামলার ১৫ তম বার্ষিকী। ২৬/১১এর Mumbai 26/11 Terror Attack ) অভিশপ্ত রাতের কেটে গিয়েছে ১৫টা বছর। এদিন মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির। যে ব্যক্তি দাবি করেন, কয়েকজন সন্ত্রাসী মুম্বইয়ে প্রবেশ করেছে। ওই ব্যক্তি আরও জানান, দুই তিনজন জঙ্গি মানখুর্দের একতা নগর ডাউনমার্কেট এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। বড় কিছু ঘটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই ফোন পাওয়া মাত্রই তদন্তে নেমে পড়ে মুম্বই পুলিশ (Mumbai Police)। ওই ব্যক্তিকে ট্রেস করে খুঁজে বের করে পুলিশ। জিজ্ঞাসাবাস করে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম লক্ষ্মণ নারাভনে। মত্ত অবস্থায় তিনি ফোন করেছিলেন বলে জানান লক্ষ্মণ। যদিও সতর্কতা অবলম্বন করে পুরো ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement