সদ্যোজাত সন্তানের সাড়া পেয়ে আনন্দে আত্মহারা মা সিল মাছ, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো

সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই অনেক ভিডিয়ো ও ছবি পোস্ট হয়। যার মধ্যে বেশকিছু মন কেড়ে নেয় নেটিজেনদের। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে আনন্দে চোখে জল চলে এসেছে অনেক নেটিজেনের।

Photo Credits: Twitter

সোশ্যাল মিডিয়াতে (Social media) প্রতিদিনই অনেক ভিডিয়ো ও ছবি পোস্ট হয়। যার মধ্যে বেশকিছু মন কেড়ে নেয় নেটিজেনদের। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল (viral video) হয়েছে। যা দেখে আনন্দে চোখে জল (Tear) চলে এসেছে অনেক নেটিজেনের।

১১ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রসবের পরেই একটি এলিফ্যান্ট সিল মাছ (Elephant seal) তার সদ্যোজাত সন্তানকে (Newborn) হুঁশে ফেরানোর চেষ্টা করছে। কয়েক মুহূর্তের চেষ্টায় তাতে সফল হতেই মা সিলের অভিব্যক্তি (Adorable Reaction) ছিল দেখার মতো। তার আনন্দে আত্মহারার এই দৃশ্য দেখে চোখে জল এসেছে নেটিজেনদের। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, প্রসবের পর সন্তান বেঁচে রয়েছে কিনা বুঝতে পারছিল না সিল মাছটি। কিন্তু, পরে সন্তান বেঁচে আছে বুঝতে পেরে তার মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement