Rajouri: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে পরিস্থিতি কি স্বাভাবিক হল! দেখুন ভিডিও

ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর গত কয়েকদিন ধরে পাকিস্তানের গোলাগুলি এবং ড্রোন হামলার ফলে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়।

Rajouri (Photo Credit: X)

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে (Rajouri) বর্তমানে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত, তবে সতর্কতা জারি রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর গত কয়েকদিন ধরে পাকিস্তানের গোলাগুলি এবং ড্রোন হামলার ফলে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়। শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পরও রাজৌরির কিছু এলাকায় ড্রোন হামলা ও গুলির শব্দ শোনা গিয়েছে, তবে সোমবার প্রধান মন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর পরিস্থিতি আজ অনেকটা স্বাভাবিক হচ্ছে। মানুষজন ঘর থেকে বের হচ্ছেন, কিছু দোকান খুলেছে, এবং রাস্তায় যান চলাচল শুরু হয়েছে।  আরও পড়ুন: India Pakistan Tension: বন্ধ শেলিং, নেই কান ফাটা বিস্ফোরণের শব্দ, সেনার ভরসাতে শান্তির রাত কাটাল কাশ্মীর

এছাড়া, জম্মু ও কাশ্মীর সরকার সীমান্তবর্তী এলাকা ছাড়া জম্মু এবং কাশ্মীর বিভাগে স্কুল-কলেজ পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজৌরি সীমান্তের কাছাকাছি হওয়ায় সেখানে নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে।

VIDEO | Morning visuals from Rajouri, J&K. #JammuandKashmir #Rajouri pic.twitter.com/sGjjxjEaLl

— Press Trust of India (@PTI_News) May 13, 2025

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement