Modi and Meloni: ইতালি ছাড়ার আগে মেলোনির ক্যামেরায় মোদী, 'মেলোডি' টিমের অভিবাদন দেশবাসীকে

শনিবার সকালেই দেশে ফিরেছেন মোদী। তবে ইতালি ছাড়ার আগে সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্যামেরায় ধরা দিলেন মোদী।

Modi with Italy's PM Giorgia Meloni (Photo Credits: X)

মেলোনির ক্যামেরায় মোদী। ইতালি থেকে 'মেলোডি টিম' দেশবাসীকে অভিবাদন জানালেন। জি৭ সম্মেলনে 'আউটরিচ কান্ট্রি' হিসাবে আয়োজক ইতালি আমন্ত্রণ জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার সকালেই দেশে ফিরেছেন মোদী। তবে ইতালি ছাড়ার আগে সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্যামেরায় ধরা দিলেন মোদী। সেলফি ক্যামেরায় মেলোনি বললেন, 'মেলোডি টিমের পক্ষ থেকে সকলকে নমস্কার'। পিছনে দাঁড়িয়ে একগাল হেসে হাত নেড়ে দিলেন মোদীও। সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন খোদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italy PM Giorgia Meloni।

আরও পড়ুনঃ জি৭ বৈঠক থেকে বিদায় নেওয়ার আগে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি মোদীর

দেখুন সেই ভিডিয়ো...  

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement