Chain Snatching in Telangana: প্রকাশ্য রাস্তায় মহিলার গয়না ছিনতাই, দেখুন ভাইরাল সিসিটিভি ফুটেজ

পুলিশ অভিযুক্তদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

CCTV Footage (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রকাশ্য রাস্তায় ছিনতাই, আহত হয়েছেন এক মহিলা। তেলেঙ্গানার শহরে দু'জন ব্যক্তি বাইকে করে এক মহিলার সোনার হার ছিনিয়ে নিল। ঘটনাটি রাস্তার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে যে মহিলা রাস্তার ধার দিয়ে হাঁটছেন তখন দুই ব্যক্তি বাইকের গতি কমিয়ে দিয়ে মহিলার গলার চেইনটি ধরে টান মারে। ঘটনায় মহিলা মাটিতে পড়ে যান।  দুর্বৃত্তরা মহিলার গলার হারটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনায় জখম মহিলা এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের সনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement