UP Shocker: ২ সন্তানকে খুন করে আত্মাঘাতী মহিলা

দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না স্বামী।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চাঞ্চল্যকর ঘটনা। দুই সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। সন্তানদের খুন করে আত্মঘাতী হন তিনি।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। গোট ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার নাম সঙ্গীতা। বয়স ৩৫। স্বামী হরিশ্চন্দ্রের সঙ্গে মির্জাপুরের সেমরি গ্রামে থাকতেন তিনি। সঙ্গে থাকত দুই সন্তান। একজনের বয়স ৩ বছর, অন্যজনের বয়স ১৪ মাস। এদিন দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না স্বামী। খবর পেয়ে বাড়ি ফিরে স্ত্রী ও দুই সন্তানের দেহ উদ্ধার করেন তিনি। ইতিমধ্যে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

২ সন্তানকে খুন করে আত্মাঘাতী মহিলা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement