Delhi: শনিবার সকালে দিল্লির কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ঘটনাস্থলে ২০টি দমকলের ইঞ্জিন, দেখুন

কালো ধোঁয়ায় ঘিরে ফেলেছে গোটা কারখানা। ভিতরের সমস্ত কিছু পুড়ে গিয়েছে। আগুনের ভয়াবহতা সাংঘাতিক হলেও কোন হতাহতের খবর মেলেনি।

Delhi Factory Fire (Photo Credits: X)

দিল্লির বাওয়ানা এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে আচমকাই আগুন লেগে যায় ওই কারখানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কালো ধোঁয়ায় ঘিরে ফেলেছে গোটা কারখানা। ভিতরের সমস্ত কিছু পুড়ে গিয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে ২০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুনের ভয়াবহতা সাংঘাতিক হলেও কোন হতাহতের খবর মেলেনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement