Noida: 'রকি অউর রানি'-র রানধাওয়া প্রাসাদে খুন ৫৫ বছর বয়সী প্রৌঢ়
'রকি অর রানি কি প্রেম কাহানি' সিনেমার রানধাওয়া প্রাসাদে বেয়াইয়ের হাতে খুন ৫৫ বছর বয়সী প্রৌঢ়।
নয়ডা: রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani) সিনেমার রানধাওয়া প্যালেসে বেয়াইয়ের হাতে খুন ৫৫ বছর বয়সী প্রৌঢ়। 'রানধাওয়া প্যারাডাইস' ছবিতে রকি অর্থাৎ রণবীর সিংয়ের বাড়ি। বাস্তবে যা গৌর মালবেরি ফার্মহাউজ। গ্রেটার নয়ডায় অবস্থিত গৌর মালবেরি ফার্মহাউজটি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি মুক্তির কয়েক মাস পর আবারও শিরোনামে।
সূত্রে খবর, ৫৫ বছর বয়সী অশোক যাদব সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে ফার্মহাউসে যোগ দিয়েছিলেন। সেখানেই গাজিয়াবাদের বাসিন্দা শেখর সোমবার রাত ৯.৩০-এর দিকে অশোককে গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ। অশোকের ছেলে ও শেখরের মেয়ের মধ্যে বিবাহবিচ্ছেদ চলছিল, যার জেরে উভয় পরিবারের মধ্যে বিবাদ চলছিল। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
দেখুন