Jharkhand Shocker: ডাইনি সন্দেহে মাকে কুপিয়ে খুন ছেলের

এর আগেও মাকে খুনের চেষ্টা করে অভিযুক্ত। এদিন রাতে মদ্যপ অবস্থায় মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে সে।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ ডাইনি (Witchcraft)সন্দেহে নিজের মাকে খুন (Murder) ছেলের। খুনের দায়ে গ্রেফতার অভিযুক্ত। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকাতে। জানা গিয়েছে, মৃতার নাম মুনি সোরেন। বয়স ৭০। গত ২৮ অক্টোবর রাতে তাঁর উপর হামলা চালায় ছেলে। হাসপাতালে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার মৃত্যু হয় তাঁর। তদন্তে নেমে মধুবনের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, এর আগেও মাকে খুনের চেষ্টা করে অভিযুক্ত। এদিন রাতে মদ্যপ অবস্থায় মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে সে। কিন্তু কেন? তার দাবি, মাকে ডাইনি বলে সন্দেহ করত সে। সেই ভয়েই এই খুন বলে দাবি অভিযুক্তের।

ডাইনি সন্দেহে মাকে কুপিয়ে খুন ছেলের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement