Bhadohi: চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুগলের, নিহত যুবক, দুই পা খোয়ালেন যুবতী

যুগল এক বছর ধরে সম্পর্কে ছিলেন, তাঁরা তাঁদের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন।

Death, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ভাদোহিতে (Bhadohi) চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু হয়েছে এবং যুবতীর দুই পা নষ্ট হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ২৮ বছর বয়সী রহিত কুমার এবং ২৪ বছর বয়সী কাজল মঙ্গলবার রাত ১০টা নাগাদ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ সূত্রে খবর, রোহিত ঘটনাস্থলেই মারা যান এবং কাজল স্থানীয় হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। সূত্রে খবর, রোহিত ও কাজল গত এক বছর ধরে সম্পর্কে ছিলেন, তাঁরা তাঁদের পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  আরও পড়ুন: Fire In Delhi Market: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই গোটা বাজার, দেখুন ভিডিয়ো

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিল যুগল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement