Maharashtra Rain Video: এক নাগাড়ে বৃষ্টিতে গণপতি মন্দিরে ঢুকছে জল; অতি বর্ষণে ভেঙে পড়ল বাংলো, দেখুন ভিডিয়ো

Temple Submerged Due To Heavy Rain.jpg (Photo Credit: ANI/Twitter)

মহারাষ্ট্রে (Maharashtra) যখন এক নাগাড়ে বৃষ্টি (Rain) শুরু হয়েছে। একটানা বৃষ্টির জেরে যেমন রায়গড়ের বানভাসি পরিস্থিতি, তেমনি পিম্পড়ি-চিঞ্চওয়াড়েও বানভাসি অবস্থা। অতি বৃষ্টির জেরে পিম্পড়ি-চিঞ্চওয়াড়ের (Pimpri-Chinchwad ) মৌরিয়া গোসাভি গণপতি মন্দিরের অর্ধেক অঞ্চলকে প্রায় ডুবন্ত অবস্থায় দেখা যায়। একটানা বৃষ্টির জেরে যেমন গণপতি মন্দির প্রাঙ্গনে জল ঢুকতে শুরু করে, তেমনি গোটা  এলাকাকেও বানভাসি অবস্থায় দেখা যায়।

আরও পড়ুন: Maharashtra Rain: এক নাগাড়ে বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্র, রায়গড়ে বন্যা, দেখুন বৃষ্টির ভয়াবহ ছবি

দেখুন ভিডিয়ো...

 

অন্যদিকে অতি বৃষ্টির জেরে লাভাসায় একটি বাংলো ভেঙে পড়ে। মাটি চাপা পড়ে লাভাসার ওই বাংলো ভেঙে পড়ে। ঘটনার খবর পেতেই বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা সেখানে পৌঁছে যান। জানা যায়, লাভাসার ওই বাংলো ভেঙে পড়ায়, সেখানে ৪ জন চাপা পড়ে রয়েছেন। সেই ৪ জনকে উদ্ধারের চেষ্টা শুরু করেছেন বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা।

দেখুন ছবি...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement