Maharashtra Fire: মুম্বইয়ের বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু মানুষের মাথার ছাদ

৯টি দমকল ইঞ্জিন এক নাগাড়ে চেষ্টার পর বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। অন্ততপক্ষে বস্তির ১০-১৫টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

Maharashtra Fire (Photo Credits: ANI)

Maharashtra Fire: ভোররাতে মুম্বইয়ের বস্তিতে বিধ্বংসী আগুন। বস্তিবাসী যখন তীব্র ঘুমে আচ্ছন্ন সেই সময়ে আচমকা আগুন লেগে যায় বস্তিতে। মুম্বইয়ের গোভান্দি এলাকায় অবস্থিত আদর্শ নগরের ওই বস্তিতে একটি ঘটে আগুন লাগার সঙ্গে সঙ্গে পরপর জ্বলে ওঠে একের পর ঘর। তৎক্ষণাৎ ঘুম ভেঙে যাওয়ার বস্তি খালি করে বেরিয়ে আসেন সকলে। খবর দেওয়া হয় দমকলে। ৯টি দমকল ইঞ্জিন এক নাগাড়ে চেষ্টার পর বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। অন্ততপক্ষে বস্তির ১০-১৫টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। তবে অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর এখনও মেলেনি।

দেখুন ভিডিয়ো...

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement