India's Got Latent Case: ফের সময় রায়নাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল মহারাষ্ট্র পুলিশ, কবে দিতে হবে হাজিরা?

কোনও না কোনও অজুহাত দেখিয়ে আগে দু'বার হাজিরা এড়িয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান সময় রায়না।

Samay Raina (Photo Credits: X)

কোনও না কোনও অজুহাত দেখিয়ে আগে দু'বার হাজিরা এড়িয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান তথা ইউটিউবার সময় রায়না (Samay Raina)। ইন্ডিয়াস গট ল্যাটেন্ডে (India's Got Latent) বিতর্কিত মন্তব্য করা নিয়ে এর আগে রণবীর এলাহাবাদিয়া সহ অপূর্বা মাখিজা ও আশিষ চঞ্চলানি মহারাষ্ট্র সাইবার সেলে জেরার মুখে পড়েছিলেন। কিন্তু এই শো-এর প্রধান ক্রিয়েটার সময় রায়না আগে হাজিরা এড়িয়েছিলেন। আগামী ২৪ মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। এখন দেখার সে ওইদিন তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় কিনা। প্রসঙ্গত, বিতর্কিত এই শো-তে রণবীর বাবা-মায়ের সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা নিয়ে দেশজুড়ে চরম সমালোচনার মুখে পড়়েন সময়-রণবীররা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement