Madhya Pradesh: প্রকাশ্য দিবালোকে পেট্রোল পাম্প থেকে তরুণীকে অপহরণ, সকলের সামনে বাইকে তুলে ছুট

পেট্রোলপাম্প থেকে তরুণীকে বাইকে চাপিয়ে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও।

Madhya Pradesh Woman kidnapped at Petrol Pump (Photo Credits: X)

প্রকাশ্য দিবালোকে তিন ব্যক্তি মিলে অপহরণ করল এক তরুণীকে। মধ্যপ্রদেশ (Madhya Pradesh) গোয়ালিওয়ের ঘটনায় চাঞ্চল্য। পেট্রোলপাম্প থেকে তরুণীকে বাইকে চাপিয়ে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতেও। যেখানে দেখা যাচ্ছে, বাইক নিয়ে পেট্রোল পাম্পে ঢোকে এক যুবক। বাকি দুই যুবক তরুণীকে তুলে নিয়ে এসে বাইকে চাপিয়ে চলে যায়। পেট্রোল পাম্পে উপস্থিত অন্যান্য লোকেরা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

দেখুন সিসিটিভি ফুটেজ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement