Madhya Pradesh: বরযাত্রীতে বেজায় নাচ, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

মৃত ব্যক্তির নাম অভয় শোচন। এদিন বরযাত্রী যাচ্ছিলেন তিনি। সকলের সঙ্গে বেজায় আনন্দে নাচতে নাচতে যাচ্ছিলেন তিনিও। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

বরযাত্রীতে বেজায় নাচ চলছে। এমন সময়ে আচমকা মাটিয়ে লুটিয়ে পড়লেন বরযাত্রীর এক ব্যক্তি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলায় বৃহস্পতিবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে মৃত্যু হল ৩২ বছরের যুবকের। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভয় শোচন। এদিন বরযাত্রী যাচ্ছিলেন তিনি। সকলের সঙ্গে বেজায় আনন্দে নাচতে নাচতে যাচ্ছিলেন তিনিও। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। নিমেষে মাটিতে লুটিয়ে পড়ে তাঁর শরীর। বরযাত্রীর নাচের ভিডিয়ো করছিলেন অপর এক ব্যক্তি। অভয়ের মৃত্যুর মুহূর্তও ধরা পড়ে তাঁর ক্যামেরায়। যুবকের মৃত্যুতে চাঞ্চল্য বিয়ের অনুষ্ঠানে।

আরও পড়ুনঃ পরীক্ষা দিতে বসে মাথায় রক্তক্ষরণ, মৃত্যু তৃতীয় শ্রেণীর ছাত্রীর

দেখুন ক্যামেরাবন্দি সেই দৃশ্যঃ   

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement