Live Snail in Salad: খাবারের মধ্যে বেয়ে বেড়াচ্ছে শামুক, সুইগির উপর চটলেন ক্রেতা

খাবারের মধ্যে বাইতে দেখা গেল জ্যান্ত শামুক। সুইগি থেকে অর্ডার করে খাবার আনিয়ে তাতে জ্যান্ত শামুকের দেখা মিলতেই বেজায় চটেন বেঙ্গালুরুর ওই ক্রেতা।

Live Snail in Salad Ordered Via Swiggy (Photo Credits: X)

কখনও বিরিয়ানিতে মড়া টিকটিকি তো আবার কখনও ফ্রায়েড রাইসে মড়া আরশোলা। নামী রেস্তোরাঁর খাবার অনলাইন ফুড ডেলিভরি অ্যাপ মারফত ঘরে আনতেই চোখে পড়ছে এই সমস্ত কিছু। এবার খাবারের মধ্যে বাইতে দেখা গেল জ্যান্ত শামুক। সুইগি (Swiggy) থেকে অর্ডার করে খাবার আনিয়ে তাতে জ্যান্ত শামুকের দেখা মিলতেই বেজায় চটেন বেঙ্গালুরুর (Bengaluru) ওই ক্রেতা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করে এমন ঘটনা যাতে অন্য কোন ক্রেতার সঙ্গে না ঘটে তা নিশ্চিত করতে বলেছেন সুইগিকে। ক্রেতার টুইটের জবাবে ক্ষমাও চেয়েছে অনলাইন ফুড ডেলিভরি সংস্থা সুইগি।

আরও পড়ুনঃ অনলাইনে অর্ডার করা ফ্রায়েড রাইসে মড়া আরশোলা, খেতে বসে চটলেন গ্রাহক

খাবারে জ্যান্ত শামুক... 

সুইগি-র টুইট... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement