Bahraich: বাহরাইচে চিতাবাঘের হামলা, জখম বন দফতরের কর্মী সহ একাধিক স্থানীয় বাসিন্দা

উত্তরপ্রদেশের বাহরাইচে চিতাবাঘের তাণ্ডব। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই এলাকার জঙ্গল লাগোয়া গ্রামে চিতাবাঘ হামলা চালায়।

Leopard (Photo Credits: Pixabay)

উত্তরপ্রদেশের বাহরাইচে চিতাবাঘের (Leopard) তাণ্ডব। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ওই এলাকার জঙ্গল লাগোয়া বারগাদোয়া গ্রামে চিতাবাঘ হামলা চালায়। আচমকা এই হামলায় গুরুতর আহত হয় ৬ জন। এরমধ্যে ৫ জন গ্রামবাসী এবং ১ জন বন দফতরের কর্মী। তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওই চিতাবাঘকে আটক করা যায়নি বলে জানা গিয়েছে। তার খোঁজে ওই এলাকায় জারি হয়েছে তল্লাশি অভিযান। যদিও আক্রান্তদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে বন দফতরের আধিকারিকরা।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement