Landslide in Nagaland: ভারী বৃষ্টিতে নাগাল্যান্ডে ধস, পশ্চিম ডিসি হিলে ভেঙে পড়েছে তিনটি বাড়ি

বাড়ি ভেঙে রাস্তার উপর আছড়ে পড়ায় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করে জনজীবন স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Landslide in Nagaland (Photo Credits: ANI)

নাগাল্যান্ডের পশ্চিম ডিসি হিলে ভয়াবহ ভূমিধস। ভারী বৃষ্টির জেরে শনিবার ধস নেমে ভেঙে পড়েছে এলাকার তিনটি বাড়ি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে। জুনহেবোটোর রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এলাকায় পৌঁছে শুরু করেছে উদ্ধার কাজ। বাড়ি ভেঙে রাস্তার উপর আছড়ে পড়ায় এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করে জনজীবন স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ধসে পড়েছে বাড়ি... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement