Landslide in Jammu Srinagar Highway: ভূমিধসের কবলে জম্মু কাশ্মীর, গভীর খাদে ট্রাক উলটে মৃত ৪

ভূমিধসের জেরে গভীর খাদে পড়ে যায় একটি ট্রাক। ট্রাকটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল।

Landslide in Jammu Srinagar Highway (Photo Credits: IANS)

ভূমিধসের কবলে জম্মু কাশ্মীর। মঙ্গলবার রামবান জেলায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে ভূমিধসের জেরে প্রাণ গিয়েছে ৪ জনের। পুলিশ সূত্রে খবর, ভূমিধসের জেরে গভীর খাদে পড়ে যায় একটি ট্রাক। ট্রাকটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। এদিন ভোর ৫টার দিকে রামবান জেলার শেরবিবির কাছে জাতীয় সড়কে ভূমিধসের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement