Ladakh Flash Floods: নদী পারের সময়ে আকস্মিক বন্যায় ভেসে গেল সেনাবাহিনীর ট্যাঙ্ক, মৃত্যু ৫ জওয়ানের

একজন জুনিয়র কমিশনড অফিসার সহ চার জওয়ান ছিলেন ওই ট্যাঙ্কে। প্রতিরক্ষা কর্মকর্তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

Army Soldiers Swept Away in Flash Floods in Ladakh (Photo Credits: X)

Ladakh Flash Floods: লাদাখে নদী পারাপারের প্রশিক্ষণের সময় বন্যায় ভেসে গেল সেনাবাহিনীর ট্যাঙ্ক। শুক্রবার সন্ধ্যায় দৌলত বেগ ওল্ডি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) কাছে টি -72 ট্যাঙ্কে করে সেনাবাহিনীর পাঁচ সদস্য নদী পারের প্রশিক্ষণ নিচ্ছিলেন। এমন সময়ে বাড়তে শুরু করে নদীর জলস্তর। আকস্মিক বন্যায় (Flood) ভেসে যায় সেনাবাহিনীর ট্যাঙ্ক। একজন জুনিয়র কমিশনড অফিসার সহ চার জওয়ান ছিলেন ওই ট্যাঙ্কে। প্রতিরক্ষা কর্মকর্তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে পাঁচটি দেহ।

বন্যায় ভেসে গিয়ে পাঁচ সেনার মৃত্যু... 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement