Man Stuck in Hospital Lift: হাসপাতালের লিফটের ভিতর ২ দিন আটকে কেরলের বাসিন্দা

মেডিক্যাল চেক আপ করাতে গিয়ে কেরলের বাসিন্দা হাসপাতালের লিফটের ভিতর আটকে পড়লেন ২ দিন!

Kerala Man Stuck In Hospital Lift (Photo Credit: X)

কেরল: হাসপাতালের লিফটের (Hospital Lift) ভিতরে ২ দিন ধরে আটকে (Stuck) কেরলের (Kerala) ৫৯ বছর বয়সী ব্যক্তি। সূত্রের খবর, উলুরের বাসিন্দা রবীন্দ্রন নায়ার শনিবার থেকে কেরলের একটি সরকারি মেডিক্যাল কলেজের ওপি ব্লকের লিফটের ভিতরে আটকে ছিলেন। সোমবার সকালে লিফটটি চালানোর পরে তাঁকে লিফটের মধ্যে পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি  মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। রবীন্দ্রন নায়ার জানিয়েছেন, তিনি হাসপাতালের দোতলায় যাওয়ার জন্য লিফটে উঠেছিলেন কিন্তু লিফটটি নেমে আসে এবং আর খোলেনি, তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন কিন্তু কেউ আসেনি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ ছিল। রবিবার রাতে ওই ব্যক্তির পরিবার মেডক্যাল কলেজ থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন। সোমবার সকালে তাঁকে লিফট-এর মধ্যে পাওয়া গিয়েছে। বিষয়টি চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement