Kerala Fire: শনিবার সাত সকালে জামা কাপড়ের দোকানে ব্যাপক আগুন, পুড়ে ছাই ২ গাড়ি

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২ টি ইঞ্জিন। দোকানে শর্ট সার্কিট হয়েই শনিবার ভোর ৬ টার দিকে আগুনটি লাগে।

Fire Representative Photo (Photo Credits: Pixabay)

Kerala: শনিবার সাত সকালে কেরলের একটি দোকানে আগুন। কোঝিকোড়ের (Kozhikode) কল্লাই রোডের একটি জামা কাপড়ের দোকানে আগুনটি লাগে। খবর দেওয়া হয়েছে দমকল অফিসে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২ টি ইঞ্জিন। আগুন নেভাতে তৎপর দমকলকর্মীরা।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দোকানে শর্ট সার্কিট হয়েই শনিবার ভোর ৬ টার দিকে আগুনটি লাগে। দোকানে আগুন লাগার ফলে আহত কিংবা নিহতের খবর এখনও মেলেনি। তবে দোকানের বাইরে দুটি গাড়ি দাঁড় করানো ছিল। আগুনের  ঝলকানিতে যা একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। জামা কাপড় থেকে শুরু করে প্লাস্টিক সমস্ত কিছু দোকানে মজুত থাকার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।

দেখুন আগুন লাগার সেই চিত্র...    

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement