Karnataka: কর্ণাটকে স্কুলে যাওয়ার পথে ১০ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে

ছুরির ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে তা ভিডিয়ো রেকর্ড করার অভিযোগও উঠেছে ১৪ এবং ১৬ বছরের দুই নাবালক অভিযুক্তের বিরুদ্ধে।

Rape in UP Photo Credit: Twitter@latestly

বছর ১০-এর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই নাবালকের বিরুদ্ধে। কর্ণাটকের (Karnataka) কালাবুরাগি জেলায় ছুরির ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে তা ভিডিয়ো রেকর্ড করার অভিযোগও উঠেছে ১৪ এবং ১৬ বছরের দুই নাবালক অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, কালগি থানা এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ধর্ষিতা নাবালিকা এক আত্মীয়ের বাড়িতে থাকে। তাঁর বাবা মা দুজনেই কাজের জন্যে মুম্বইয়ে রয়েছেন। ঘটনার দিন স্কুলে যাওয়ার পথে কিশোরীকে ভুলিয়ে ভালিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই অভিযুক্তের বিরুদ্ধে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement