Karnataka: কর্ণাটকে মাঝ সমুদ্রে ভেঙে পড়ল নৌকা, কীভাবে উদ্ধার পেলেন ৮ মৎস্যজীবী? জানুন

১২ ডিসেম্বর রাতে ৮ জন মৎস্যজীবীকে নিয়ে মালপ বন্দর থেকে সমুদ্রে রওনা দিয়েছিল 'শ্রী নারায়ণ' নামের নৌকাটি। ১৯ ডিসেম্বর ভোরের দিকে মাঝ সমুদ্রে কোন শক্ত পাথরে ধাক্কা লেগে নৌকা ফেটে জল হুহু করে ভিতরে ঢুকতে থাকে।

Karnataka Boat Capsizes (Photo Credits: X)

কর্ণাটকের (Karnataka) উডুপি জেলার মালপ উপকূলে মাঝ সমুদ্রে নৌকাডুবি। ভেঙে পড়ার সময়ে নৌকায় উপস্থিত ছিলেন আট জন মৎস্যজীবী। অপর এক নৌকা সঠিক সময়ে ওই স্থানে পৌঁছে গিয়ে ৮ জন জেলেকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছে। জানা যাচ্ছে, ১২ ডিসেম্বর রাতে ৮ জন মৎস্যজীবীকে নিয়ে মালপ বন্দর থেকে সমুদ্রে রওনা দিয়েছিল 'শ্রী নারায়ণ' নামের নৌকাটি। ১৯ ডিসেম্বর ভোরের দিকে মাঝ সমুদ্রে কোন শক্ত পাথরে ধাক্কা লেগে নৌকা ফেটে জল হুহু করে ভিতরে ঢুকতে থাকে। তৎক্ষণাৎ মৎস্যজীবীরা মাছ ধরার কাজে নিয়োজিত অন্যান্য নৌকাগুলিতে একটি জরুরি সাহায্য বার্তা পাঠায়। এরপরেই অপর এক নৌকা ওই স্থানে গিয়ে ৮ জন জেলের প্রাণ রক্ষা করে।

দেখুন মাঝ সমুদ্রের টালমাটাল ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement