Bengaluru: গাফিলতির জেরে ছিঁড়ে পড়ল বিদ্যুৎ সংস্থার তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা এবং শিশুকন্যার

বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের তার ছিঁড়ে পড়ে ২৩ বছরের তরুণী এবং তাঁর ৯ মাসের সদ্যজাত কন্যার প্রাণ গিয়েছে।

প্রতীকী ছবি

বিদ্যুৎ সংস্থার তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মা এবং তাঁর শিশুকন্যার। বেঙ্গালুরুর (Bengaluru) কাদুগোদি থানার অন্তর্গত হোপ ফার্মের কাছে গতকাল সকাল ৬টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের তার ছিঁড়ে পড়ে ২৩ বছরের তরুণী এবং তাঁর ৯ মাসের সদ্যজাত কন্যার প্রাণ গিয়েছে। ঘটনার একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ গাফিলতির কারণে পাঁচ কর্মীকে বরখাস্ত করেছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement