Youth Dies Of Shock After Fiance Calls Off Engagement: হবু স্ত্রী বিয়ে বাতিল করতেই আচমকা অসুস্থ যুবক, রাতেই মৃত্যু

বিয়ের ১০ দিন আগে দুজনের মধ্যে অশান্তি হয় আর তার পরেই বেঁকে বসেন হবু স্ত্রী। জানিয়ে দেন এই বিয়ে তিনি করবেন না।

প্রতীকী ছবি (Photo Credits: Pexels)

হবু স্ত্রী বিয়ে বাতিল করে দেওয়ায় তা সহ্য করতে পারলেন না তরুণ। ঘটনায় প্রবল আঘাত পেয়েছেন কানপুরের যুবক। মনের তীব্র আঘাতে মৃত্যু হল বছর ২৩-এর যুবকের। আগামী ২৯ নভেম্বর চারহাত এক হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের ১০ দিন আগে দুজনের মধ্যে অশান্তি হয় আর তার পরেই বেঁকে বসেন হবু স্ত্রী। জানিয়ে দেন এই বিয়ে তিনি করবেন না। হবু স্ত্রীর বিয়ে বাতিলের সিদ্ধান্ত জানতে পারে রবিবার অসুস্থ হয়ে পড়েন যুবক। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় পরিবার। রবিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেশায় ই-রিকশা চালক ওই যুবক।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement