Nafe Singh Rathi: গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ, নিহত হরিয়ানার INLD রাজ্য সভাপতি নাফে সিং রাঠি

রবিবার বাহাদুরগড়ে তাঁর গাড়িকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় দলের রাজ্য সভাপতিকে উদ্ধার করে ব্রহ্মশক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Nafe Singh Rathi (Photo Credits: X)

গুলি করে খুন হরিয়ানার আইএনএলডি-র (Indian National Lok Dal) রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নাফে সিং রাঠি (Nafe Singh Rathi)। রবিবার বাহাদুরগড়ে তাঁর গাড়িকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় দলের রাজ্য সভাপতিকে উদ্ধার করে ব্রহ্মশক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। নাফে ছাড়াও তাঁর তিন নিরাপত্তারক্ষীও গুলিতে আহত হন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিকল্পনা নিয়েই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছে পুলিশ অধিকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাস্থলের ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement