Pahalgam Terror Attack: আকাশসীমা বন্ধ, পাকিস্তানি বিমান ভারতের উপর দিয়ে উড়তে পারবে না

পাকিস্তানের বিমান সংস্থাগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে...

India closes airspace to Pakistan airlines (Photo Credit: X)

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) পর ভারত ও পাকিস্তানের (Pakistan) মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত এবার পাকিস্তানের জন্য আকাশসীমা (Airspace) বন্ধ করে দিয়েছে। পাকিস্তানি বিমান ভারতের উপর দিয়ে উড়তে পারবে না, আগামী ২৩ মে পর্যন্ত পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এটা পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা। এর ফলে পাকিস্তানের বিমান সংস্থাগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে। এর আগে পাকিস্তানিদের ভিসা বাতিল করে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়। আরও পড়ুন: Indian Army: টানা সাতদিন! রাতভর নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাকিস্তানের, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা

উল্লেখ, ভারতীয় বিমানের উপর পাকিস্তানের আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তান কিছুদিন আগে ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে। এখন ভারতও পাকিস্তানি বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছে।

পাকিস্তানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement