Indian Army: টানা সাতদিন! রাতভর নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাকিস্তানের, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা
পাল্টা ভারতের বিরুদ্ধেও কিছু পদক্ষেপ করেছে শাহবাজ শরিফের দেশ। এই আবহে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
নয়াদিল্লিঃ টানা সাতদিন! গত বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণ রেখা (Line of Control) বা এলওসি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তান (Pakistan) সেনা (Army)। পাল্টা জবাব দিল ভারত (India)। বুধবার রাতে ফের গুলি চলে বলে ভারতীয় সেনার (Indian Army) তরফে জানানো হয়েছে। এদিন জম্মু কাশ্মীরের কুপওয়ারা, উড়ি ইত্যাদি জায়গায় গুলি চলে। ভারতীয় সেনার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "৩০ এপ্রিল-১ মে রাতে, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কুপওয়ারা ও উড়ি জেলায় বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করে। ভারতীয় সেনাবাহিনী এই উস্কানির কার্যকর জবাব দিয়েছে।"
ফের রাতভর গুলির লড়াই, উত্তপ্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৫ জন নিরীহ পর্যটকের। তাঁদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন এক কাশ্মীরি ঘোড়া চালক। চোখের সামনে কেউ হারিয়েছেন স্বামীকে কেউ কেউ নিজের বাবাকে। আর এই ঘটনার জেরেই নতুন করে তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। বাতিল করে দেওয়া হয়েছে পাক নাগরিকদের ভারতের ভিসা। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত। এমনকী আকাশপথেও কোণঠাসা করা হয়েছে পাকিস্তানকে। রতের আকশসীমা ব্যবহার করতে পারবে না পাকিস্তানের বিমান, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পাল্টা ভারতের বিরুদ্ধেও কিছু পদক্ষেপ করেছে শাহবাজ শরিফের দেশ। এই আবহে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
রাতভর নিয়ন্ত্রণ রেখায় গুলিবর্ষণ পাকিস্তানের, পাল্টা জবাব দিল ভারতীয় সেনা
During the night of 30 April-01 May 2025, Pakistan Army posts initiated unprovoked small-arms fire across the Line of Control opposite Kupwara, Uri and Akhnoor in the Union Territory of Jammu & Kashmir. These were responded proportionately by the Indian Army: Indian Army pic.twitter.com/lMPizYWqJo
— ANI (@ANI) May 1, 2025
(The above story first appeared on LatestLY on May 01, 2025 07:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

