Odisha:গোবরের স্তূপ থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা
এরপরই ওড়িশা পুলিশের সাহায্য নিয়ে সেই গ্রামে তল্লাশি চালায় পুলিশ। এরপর গোবরের স্তূপ থেকে উদ্ধার করা হয় ২০ লক্ষ টাকা।
নয়াদিল্লিঃ কোম্পানি থেকে ২০ লক্ষ টাকা চুরি করে বেপাত্তা। অবশেষে কর্মীর শ্বশুরবাড়ি থেকে মিলল ২০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) বালাসোরের(Balasore) বাদামাদারুনি গ্রামে। হায়দরাবাদ এবং ওড়িশা পুলিশের(Odisha Police) যুগ্ম সহায়তায় উদ্ধার হয় এই টাকা। জানা গিয়েছে, হায়দরাবাদের একটি কোম্পানিতে কাজ করতেন গোপাল বেহরা নামে এক ব্যক্তি। এই সংস্থা থেকে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয় সে, এমনটাই অভিযোগ। গোপালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওড়িশায় শ্বশুরবাড়ির গ্রামে নগদ পাচার করেছে সে। এরপরই ওড়িশা পুলিশের সাহায্য নিয়ে সেই গ্রামে তল্লাশি চালায় পুলিশ। এরপর গোবরের স্তূপ থেকে উদ্ধার করা হয় ২০ লক্ষ টাকা।
গোবরের স্তূপ থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement