Bangalore: ভুয়ো তল্লাশি অভিযান চালিয়ে দেড় কোটি টাকা ঘুষ নিলেন ৮ সরকারী কর্মী, গ্রেফতার অভিযুক্ত
পুলিশকর্মীরা নিজেদের সিবিআই, ইডি ও জিএসটি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ভুয়ো তল্লাশি অভিযান চালিয়ে লুঠ করল কয়েক কোটি টাকা।
পুলিশকর্মীরা নিজেদের সিবিআই, ইডি ও জিএসটি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ভুয়ো তল্লাশি অভিযান চালিয়ে লুঠ করল কয়েক কোটি টাকা। জানা যাচ্ছে, ৪ জিএসটি অফিসার, ২ পুলিশ সুপার, ২ ইনস্পেক্টর এই ঘটনাটি ঘটিয়েছে। সম্প্রতি তাঁরা ওই বেঙ্গালুরুর (Bangalore) বেশ কয়েকটি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায়। আর তাতেই ১.৫ কোটি টাকা ঘুষ নেয় অভিযুক্তরা। বুধবার সকালেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ভুয়ো তল্লাশি অভিযানে অভিযুক্তরা নিজেদের সিবিআই, ইডি ও জিএসটি আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। জানা যাচ্ছে, তাঁরা যে নথি নিয়ে তল্লাশি করতেন সেই সমস্ত নথিপত্রই ভুয়ো। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে কর্ণাটক পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Enforcement Directorate Raid: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শিলিগুড়ি শহরের নানা এলাকায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Telangana Engineer Arrested: ১৯ টি জমি, হোটেল, ভুড়িভুড়ি ফ্ল্যাট ও সোনাদানার মালিক, সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের
Indian Films to be Screened at Cannes 2025: 'অরণ্যের দিন রাত্রি' থেকে 'হোমবাউন্ড', ৭৮'তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভারতের ৫টি ছবি, দেখুন
Security Drills In States: বুধবার দেশে যুদ্ধের অনুশীলন, বাজবে এয়ার সাইরেন, হবে ব্ল্যাকআউটের মকড্রিল
Advertisement
Advertisement