IMD Forecast: বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশা সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন, ভারত জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

2901 IMD (Photo Credit: X@airnews_kolkata)

উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামীকাল রাত এবং ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দু-তিন দিন, একই পরিস্থিতি বজায় থাকবে উত্তর প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূল অঞ্চল এবংবিহারে। অন্যদিকে অরুণাচল প্রদেশ অসম এবং মেঘালয় আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে আগামী চার দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement