Rajnath Singh: আমি চাই মল্লিকার্জুন খাড়গে ১২৫ বছর বাঁচুক, ততদিন প্রধানমন্ত্রীও...,মন্তব্য রাজনাথ সিংয়ের
গত রবিবার হরিয়ানায় প্রচারে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুুন খাড়গে।
গত রবিবার হরিয়ানায় প্রচারে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুুন খাড়গে (Mallikarjun Kharge)। মঞ্চ থেকে নামার আগে তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, মোদীকে ক্ষমতা থেকে না হটানো পর্যন্ত তাঁর মৃত্যু হবে না। খাড়গের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হরিয়ানায় ভোটপ্রচারে এসে তিনি বলেন, গতকাল এখানে একটি জনসভা করতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। রাজনাথ সিং বলেন, "আমি ওনার যথেষ্ট সম্মান করি। বয়সে উনি আমাদের থেকে অনেকটাই বড়। ব্যক্তিগতভাবেও আমি ওনার সুস্থতা কামনা করছি। তবে অসুস্থ হওয়ার পর নিরাপত্তা বাহিনীরা যখন ওনাকে নামাচ্ছিলেন, তখন উনি মন্তব্য করেন যে যতদিন না তিনি প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতাচ্যুত করবেন ততদিন ওনার মৃত্যু হবে না। আমি চাই খাড়গেজির ১২৫ সাল পর্যন্ত বাঁচুক। এবং ততদিন মোদীজির সরকার দেশে থাকবে"।