Hyderabad Murder: ব্যস্ত রাস্তায় যুবককে বেধড়ক মার, ছুরির কোপে মৃত্যু, দেখুন ভাইরাল ভিডিয়ো

হায়দরাবাদের রাস্তায় একদল যুবক মিলে ওই ব্যক্তিকে মারধর করে, ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বালাপুর রয়াল কলোনি এলাকায়।

Hyderabad Murder (Photo Credits: X)

Hyderabad Murder: ব্যস্ত রাস্তায় এক ব্যক্তিকে বেধড়ক মার, নাগাড়ে ছুরি দিয়ে কোপ। হায়দরাবাদের রাস্তায় একদল যুবক মিলে ওই ব্যক্তিকে মারধর করে, ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বালাপুর রয়াল কলোনি এলাকায়। ভর সন্ধ্যেবেলা ওই ব্যক্তিকে খুনের গোটা ঘটনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,  ওই ব্যক্তিকে তাড়া করছে একদল যুবক। বাগে পেয়ে তাঁর উপর চালাতে শুরু করে ছুরি। রক্তাক্ত অবস্থায় পালাতে চেষ্টা করলে বাঁশ পেটা, লাথি, পাথর ছোঁড়া কিছুই বাকি রাখেনি অভিযুক্তরা। আশেপাশ থেকে লোক জড়ো করেই চম্পট দেয় যুবকের দল। জানা যাচ্ছে, বছর ২৮-এর মৃত ব্যক্তির নাম সমীর।

দেখুন ভাইরাল ভিডিয়ো... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement