Himachal Pradesh Weather Update: বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে ৬০০ টিরও বেশি রাস্তা বন্ধ,পরিস্থিতির আরও অবনতি জানাল প্রশাসন
উত্তরাখণ্ডের পর বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এবার বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বৃষ্টি অবশ্য এখনই থামার কোনও লক্ষণ নেই। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।প্রায় ৬০০-র বেশি রাস্তা বন্ধ রয়েছে হিমাচল প্রদেশে।
বিপর্যস্ত হিমাচল প্রদেশ-
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি ও দুর্যোগে দু'টি জাতীয় সড়ক-সহ ৬০৬টি রাস্তা বন্ধ রয়েছে। মোট ৬০৬টি রাস্তার মধ্যে, কুল্লু জেলায় ৩ নম্বর জাতীয় সড়ক-সহ প্রায় ২০৩টি এবং মান্ডিতে ১৯৮টি রাস্তা বন্ধ রয়েছে। একইভাবে শিমলায় ৫১টি, কাংড়ায় ৪০টি, বিলাসপুরে ২৭টি, সিরমৌর ও চাম্বায় ২৪টি করে, সোলানে ১৮টি, উনায় ৫০৩-এ জাতীয় সড়ক-সহ ১৪টি, হামিরপুরে পাঁচটি এবং কিন্নৌরে দু'টি রাস্তা অবরুদ্ধ রয়েছে।