Hemant Soren: রাঁচিতেই রয়েছেন 'নিখোঁজ' হেমন্ত, বাবা শিবু সোরেনের বাসভবনে ঢোকার মুখে ক্যামেরাবন্দি মুখ্যমন্ত্রী, দেখুন
আজ মঙ্গলবার রাঁচিতে দেখা মিলল হেমন্তের। নিজের বাসভবন থেকে বেরিয়ে বাবা শিবু সোরেনের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনের দিকে যেতে দেখা গিয়েছে ঝাড়খণ্ডের 'নিখোঁজ' মুখ্যমন্ত্রীকে। গাড়ি থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে হাতও নাড়লেন তিনি।
ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) কোথায়? বিগত ২৪ ঘণ্টা ধরে সেই প্রশ্নের উত্তরের খোঁজে রাজনৈতিক মহলে চর্চা চলছে। রবিবার রাত থেকে বেপাত্তা ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান। সোমবার তাঁর দিল্লির বাসভবনে তল্লাশি অভিযান চালায় ইডি। এরই মাঝে আজ মঙ্গলবার রাঁচিতে (Ranchi) দেখা মিলল হেমন্তের। নিজের বাসভবন থেকে বেরিয়ে বাবা শিবু সোরেনের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনের দিকে যেতে দেখা গিয়েছে ঝাড়খণ্ডের 'নিখোঁজ' মুখ্যমন্ত্রীকে। গাড়ি থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে হাতও নাড়লেন তিনি। সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বিজেপির লোকসভার সদস্য নিশিকান্ত দুবে।
দেখুন...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement