YouTuber Couple Suicide: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ইউটিউবার যুগলের, মৃত্যু রহস্য সমাধানে পুলিশ
দিন কয়েক আগেই বাহাদুরগড়ের ওই বহুতলে ভাড়া এসেছিলেন তাঁরা। প্রয়াত যুগলের ইউটিউব এবং ফেসবুকে চ্যানেল রয়েছে।
বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন লিভ-ইন সম্পর্কে থাকা এক যুগল। শনিবার হরিয়ানার (Haryana) বাহাদুরগড়ে একটি বহুতল অ্যাপার্টমেন্টের সপ্তম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন গারভিত (২৫) এবং নন্দিনী (২২) নামের ওই যুগল। দিন কয়েক আগেই বাহাদুরগড়ের ওই বহুতলে ভাড়া এসেছিলেন তাঁরা। প্রয়াত যুগলের ইউটিউব এবং ফেসবুকে চ্যানেল রয়েছে। চ্যানেলের পাঁচজন সতীর্থকে নিয়ে ওই আবাসনে থাকছিলেন গারভিত এবং নন্দিনী। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৬টা নাগাদ যুগল আত্মহত্যার কাণ্ড ঘটিয়েছেন। কোন এক বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা থেকে এমন পরিণতি। খবর পাওয়া মাত্রই পুলিশ এলাকায় পৌঁছে যুগলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাঁদের মৃত বলে জানিয়ে দেয়।
যুগলের আত্মহত্যা...
Advertisement
সম্পর্কিত খবর
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Advertisement
Advertisement
Advertisement