Elephant Entered at School: স্কুলের মধ্যে ঢুকে পড়ল বুনো হাতি, আতঙ্কে ছোটাছুটি পড়ুয়াদের, ভাইরাল ভিডিয়ো
ভিডিয়োটি গুয়াহাটির নারেঙ্গির একটি সেনা স্কুলে।
নয়াদিল্লিঃ স্কুলের (School) মধ্যে ঢুকে পড়ল বন্য হাতি (Wild Elephant)। আতঙ্ক ছড়াল গোতা স্কুলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)হল ভিডিয়ো (Video)। জানা গিয়েছে, ভিডিয়োটি গুয়াহাটির নারেঙ্গির একটি সেনা স্কুলে। আচমকাই ক্লাস চলাকালীন স্কুলের মধ্যে ঢুকে পড়ে একটি বুনো হাতি। আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে। স্বাভাবিকভাবেই ভয়ে ছোটাছুটি শুরু করে পড়ুয়ারা। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। এরপর স্কুলের কর্মী ও সেনারা এসে হাতিটিকে কোনওভাবে স্কুল থেকে বের করে। মনে করা হচ্ছে, পাশের জঙ্গল থেকে কোনওভাবে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছে। হাতিটিকে উদ্ধার করে স্কুল সংলগ্ন বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন বনকর্মীরা।
স্কুলের মধ্যে ঢুকে পড়ল বুনো হাতি, আতঙ্কে ছোটাছুটি পড়ুয়াদের, ভাইরাল ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement