Guillain Barre Syndrome: পুনেতে গুলেইন বারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে আরও দুই রোগীর মৃত্যু

বিরল স্নায়ু রোগ গুলেইন বারি সিন্ড্রোমে (Guillain Barre Syndrome) আক্রান্ত হয়ে পুনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

Virus (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লি: বিরল স্নায়ু রোগ গুলেইন বারি সিন্ড্রোমে (Guillain Barre Syndrome) আক্রান্ত হয়ে পুনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই রোগীর মৃত্যু। সূত্রে খবর ২৭ বছর বয়সী একজন মহিলা এবং ৩৭ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। ভারতে গুলেইন বারি সিন্ড্রোমে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত কোনও ইনফেকশন থেকে শরীরে বাসা বাঁধে এই রোগ। হাত-পা অবশ হতে শুরু করে। এটি এক ধরনের অটো-ইমিউন ডিসঅর্ডার। শরীরের ইমিউন সিস্টেমকে কার্যত নষ্ট করে দেয়। জল বা খাবার থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে।

গুলেইন বারি সিন্ড্রোমে দুই রোগীর মৃত্যু

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement