Train Derailment: ফের লাইনচ্যুত মালগাড়ি, থমকাল বহু ট্রেনের চাকা
মধ্যপ্রদেশে দিল্লি-মুম্বাই রুটে মালবাহী ট্রেনের তিনটি ওয়াগন গতকাল মধ্যরাতে লাইনচ্যুত হয়েছে।
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাতলামে দিল্লি-মুম্বাই রুটে একটি পেট্রোলিয়াম বহনকারী মাল ট্রেনের (Good Train) তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রজনীশ কুমার জানান, যে লাইনচ্যুত একটি ওয়াগন থেকে পেট্রোলিয়াম লিক হচ্ছিল, আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করি। রাজকোট থেকে ভোপালের কাছে বকানিয়া-ভৌরিতে ওয়াগনগুলি সরিয়ে ওই রুটে দ্রুত ট্রেন চলাচল পুনরুদ্ধারের চেষ্টা করা হয়।
ঘটনার পরপরই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। লোকজনকে লাইনচ্যুত ওয়াগন থেকে দূরে থাকতে এবং সিগারেট বা বিড়ি না জ্বালাতে বলেন। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হয়। লাইনচ্যুত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে। দেখুন ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement