Gautam Adani: গৌতম আদানির সঙ্গে বৈঠক উবেরের সিইও-র

গৌতম আদানি (Gautam Adani) কি এবার অ্যাপ ক্যাব মার্কেটেও নিজের হাত জমাতে চাইছেন? সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থা উবেরের (Uber) সিইও দারা খোসরোশাহীর (Dara Khosrowshahi) সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, খুব শীঘ্রই গৌতম আদানির সংস্থা উবেরের পার্টনার হতে চলেছে। যদিও কয়েকদিন আগে শোনা গিয়েছিল টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মেলাতে পারে উবের। টাটা গোষ্ঠীর ডিজিটাল ব্যবসাকে উন্নত করতে উবেরকে স্ট্রেটেজিক পার্টনার হিসেবে রাখতে চেয়েছিল। কিন্তু এদিন আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর এটা পরিস্কার যে গৌতম আদানির ওপর ভরসা রাখতে চায় উবের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement