Maharashtra: হোলির রং ধুতে গিয়ে উল্লাস নদীতে ডুবে মৃত্যু ৪ নাবালকের, দেহ উদ্ধার করল স্থানীয় প্রশাসন

হোলির দিন মহারাষ্ট্রের থানে এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উল্লাস নদীতে ডুবে মৃত্যু হল চার নাবালকের। জানা যাচ্ছে, রং খেলে এদিন চারজনে নদীতে নেমেছিল।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হোলির দিন মহারাষ্ট্রের (Maharashtra) থানে এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উল্লাস নদীতে (Ulhas River) ডুবে মৃত্যু হল চার নাবালকের। জানা যাচ্ছে, রং খেলে এদিন চারজনে নদীতে নেমেছিল। তারপরেই ডুবে যায় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানে পুলিশ ও বদলাপুর দমকল বাহিনী। দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়ে অবশেষে বিকেলের দিকে নাবালকদের দেহ উদ্ধার করা হয়। পুলিশসূত্রে খবর, মৃতদের নাম আরিয়ান মেদার, আরিয়ান সিং, সিদ্ধার্থ সিং ও ওম সিং তোমার। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement