Uttar Pradesh: দুষ্কৃতীর গুলিতে নিহত বুলন্দশহরের প্রাক্তন প্রধান

সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন প্রাক্তন প্রধান, পথেই হামলা।

Shot Dead (Photo Credit: X)

উত্তরপ্রদেশ: বুলন্দশহরের (Bulandshahr) প্রাক্তন প্রধান রামবীর কাশ্যপকে গুলি করে হত্যা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুলন্দশহর জেলার আহমেদগড় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সূত্রে খবর, রামবীর সকালবেলা তাঁর সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন, সে সময় একটু ফাঁকা স্থানে তাঁর উপর আক্রমণ করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে যায়, মৃতদেহ ঘিরে আর্তনাদ করতে থাকেন স্থানীয়রা। কে বা কারা এবং কেন তাঁকে খুন করল তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃতদেহ ঘিরে আর্তনাদ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement