Nasal Vaccine: ভারত বায়োটেকের তৈরি নাসাল টিকা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শিশুদের নাকের মাধ্যমে টিকা দেওয়া সহজ হবে। এছাড়াও, এটি শ্বাসনালীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে৷ এই টিকার কার্যকারিতাও বেশি।

প্রতীকি ছবি

ভারতের প্রথম নাসাল কোভিড টিকা (Nasal Vaccine) দ্বিতীয় ও তৃতীয় ক্লিনিক্যাল পর্যায়ের ট্রায়ালের অনুমোদন পেল। অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই নাসাল টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। এই টিকা নাকের মাধ্যমে শরীরে স্প্রে করা হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement