Sagun Forest Fire: ছত্তিশগড়ের জঙ্গে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু বন্যপ্রাণীর, দেখুন ভিডিয়ো
বাংলার শুশুনিয়ার পর আবারও জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ছত্তিশগড়ের যশপুর নগর এলাকায় শাগুন ফরেস্টে ঘটনাটি ঘটেছে।
বাংলার শুশুনিয়ার পর আবারও জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ছত্তিশগড়ের যশপুর নগর এলাকায় পামসালারে শাগুন ফরেস্টে (Sagun Forest) ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল থেকেই ঘটনাটি ঘটেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এই অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হয়েছে একাধিক বন্যপ্রাণীর। ঘটনাস্থলে দমকল বাহিনিী এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। কিন্তু কয়েকঘন্টা কেটে গেলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। জানা যাচ্ছে, তাপকারা রেঞ্জের বলবাহার বনাঞ্চলেও আগুন ছড়িয়ে পড়েছে। সেটিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় পুলিশ জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে মানুষজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে।
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)