Uttarakhand Fire: রুদ্রপুরে হাসপাতালের পাশে ওয়ারহাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
উত্তরাখণ্ডের রুদ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, একটি ওয়ারহাউসে এদিন আগুন লাগে। ঘটনাস্থলের পাশেই আবার সরকারি হাসপাতাল।
উত্তরাখণ্ডের রুদ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যাচ্ছে, এদিন সন্ধে ৮টা নাগাদ স্থানীয় একটি স্ক্র্যাপ ওয়ারহাউসে এদিন আগুন লাগে। ঘটনাস্থলের পাশেই আবার সরকারি হাসপাতাল। তাই খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কমপক্ষে ২০টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে পাশেই যেহেতু হাসপাতাল রয়েছে, তাই সেখানে যাতে আগুন না পৌঁছয় সেটাই আপাতত প্রধান লক্ষ্য দমকল আধিকারিকদের। তবে আগুন কীভাবে লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Srinagar School Incident: শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
Maheshtala: মহেশতলার ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের
Meerut Horror: হাড়হিম করা হত্যাকাণ্ড, ড্রেন থেকে উদ্ধার কিশোরীর মুণ্ডুহীন দেহ, মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে
Neemuch Fire: মধ্যপ্রদেশে ওষুধের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাঁই একাংশ এলাকা, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement