Ghaziabad: গাজিয়াবাদের বহুতল ওষুধের দোকানে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সমস্ত জিনিসপত্র

কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওমেগা থ্রি নামের ওই বহুতল দোকান। পুড়ে ছাই ভিতরের সমস্ত জিনিসপত্র। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।

Ghaziabad Pharmacy Fire (Photo Credits: X)

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গাজিয়াবাদের (Ghaziabad) পঞ্চশীল স্কোয়ার ক্রসিং রিপাবলিকের কাছে একটি ওষুধের দোকানে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওমেগা থ্রি নামের ওই বহুতল দোকান। পুড়ে ছাই ভিতরের সমস্ত জিনিসপত্র। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। এক দমকল আধিকারিক জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা ৫ নাগাদ ওই ওষুধের দোকানে আগুন লাগে। মুহূর্তে জ্বলে ওঠে গোটা দোকান। ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ গাজিয়াবাদের আবাসিক সোসাইটিতে আগুন, ব্যালকনি থেকে গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া

কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওমেগা থ্রি... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement